ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক আব্দুল আউয়ালের বাবার ৩য় মৃত্যুবার্ষিকী

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা: আব্দুল আউয়ালের বাবা মজিবর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।

২০২৩ সালের ৮ অক্টোবর রাত ৮টা ৫০ মিনিটে রাজশাহীর বাঘা উপজেলার খাঁয়েরহাট গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মজিবর রহমান ১৯৪৪ সালের ১৩ অক্টোবর বাঘা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রুইমারী তহশীল (ভূমি) অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অমায়িক ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর বিশেষ পরিচিতি ছিল।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সোনালী/জগদীশ রবিদাস