ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ও জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬-২০২৭-এর পর্দা উঠেছে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান বক্তব্য রাখেন। শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগমের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা।

উদ্বোধনী দিনে আরবী বিভাগ ১-০ গোলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে এবং মনোবিজ্ঞান বিভাগ টাইব্রেকারে ইসলামিক স্টাডিজ বিভাগকে পরাজিত করে। টুর্নামেন্টে ছাত্রদের ৬০টি ও ছাত্রীদের ২০টি বিভাগ অংশ নিচ্ছে।

এদিকে, একই দিনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রাবি ফিশরিজ সমিতি ও ফিশারিজ বিভাগের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্যাম্পাসের তুঁতবাগান সংলগ্ন গবেষণা পুকুরে পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্যদ্বয়। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দুপুরে ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর মোহা. আখতার হোসেন।