রাণীনগরে স্কুল ছাত্রী অপহরণ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে রাণীনগর থানায় ৫ জনকে আসামী করে মেয়ের মা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিজ বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করার সময় একই গ্রামের সালাম মোল্লার ছেলে সাকিবুল (২০) সহ ৪/৫জন মিলে মোটরসাইকেলে এসে জারপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে মেয়ের মা জানায়। এব্যাপারে গতকাল শনিবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, শলিয়া গ্রামের মেয়ে বৃহস্পতিবার বিকেলে তার বাড়ির কাছ থেকে অপহরণের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রয়োজনীয় তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











