ঢাকা | অগাস্ট ৯, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

পোরশায় যুবদলের আলোচনা ও বৃক্ষরোপন

  • আপডেট: Saturday, August 8, 2026 - 10:19 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা যুবদলের আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ উপলক্ষে সরাইগাছি মোড়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম ও সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাকিল জাবেদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরমোহাম্মদ, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন এবং জালুয়া-পূর্বগ্রাম ৩.২ কিলোমিটার কাঁচা রাস্তা পরিদর্শন করেন এবং যতদ্রুত সম্ভব পাকা করনের ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। পরে তিনি ইলাম গ্রামের এক আলোচনা সভায় যোগদান করেন।