ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে ১১২ বোতল ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় যাত্রীবেশে বাসে করে ফেনসিডিল বহনের সময় ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

সোমবার রাত ১২টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাউসনগর (বারিকবাজার) এলাকার মো. নৈমুদ্দিন সরদার ও মোছা. সানোয়ারা বেগমের ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।