মান্দায় রঘুনাথ জিউ মন্দিরের কমিটি গঠন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার মন্দির প্রাঙণে এক সাধারণ সভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি পদে জীবন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক পদে সত্যেন্দ্রনাথ প্রামাণিককে নির্বাচিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত চন্দ্র কবিরাজ। এতে বক্তব্য দেন মনোজিৎ কুমার সরকার, অনুপ কুমার মহন্ত, সত্যেন্দ্রনাথ প্রামাণিক, কালিপদ সরকার প্রমুখ।
সভায় সর্বসম্মতিতে ৩ বছর মেয়াদি রঘুনাথ জিউ মন্দিরের কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির পরিচালনার জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে।











