ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী হাসপাতালে ভর্তির ২৮ মিনিট পরেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আব্দুল হাসিব (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। হাসিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। হাসপাতালে ভর্তির মাত্র ২৮ মিনিট পরেই গত শনিবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তির অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আর ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। বর্তমানে ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।