ঢাকা | জুন ৭, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

জাসাস এর বিশুদ্ধ পানি স্যালাইন ও শরবত বিতরণ

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে তাপদাহে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পথচারী শ্রমজীবী মানুষের মাঝে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণ করা হয়।

রেলগেট থেকে এই কর্মসূচি শুরু করে লক্ষ্মীপুরে জনগণের মধ্যে পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। নগরীতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানান। জাসাস মহানগরের আহ্বায়ক অ্যাভোকেট রজব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায়  উভয়স্থানে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ অ্যাডভোকেট শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপরি সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু, রাজশাহী মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক ইফফাত আরা তানিয়া। এছাড়াও পবা উপজেলা জাসাস এর সভাপতি একরাম হোসেন সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলী, জাসাস নেতা সোলায়মান, আব্দুস সাত্তার, জাসাস মতিহার শাখার সভাপতি মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।