ঢাকা | জুন ১, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

  • আপডেট: Sunday, May 31, 2026 - 11:00 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ আল সাফি ও আহমেদ জুবায়ের নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী এলাকায় পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হল- উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা ফুদকিটোলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল সাফি (১৪) ও কামাল উদ্দিনের ছেলে আহমেদ জুবায়ের (১৪)। এর মধ্যে নিহত সাফি রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও জুবায়ের দিনাজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানায়, দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায় আব্দুল্লাহ আল সাফি ও আহমেদ জুবায়ের। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।