ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

নগরীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গৌরহাঙ্গা রেলগেটে এই ঘটনা ঘটে।

নিহত হাসিনা বেগমের স্বামীর নাম রজব আলী। বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতার জন্য হাসিনা ১৫ দিন আগে রাজশাহী আসেন। সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হন। গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতার কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।