ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটের কলেজে এমপি চাঁদকে সম্মাননা প্রদান

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:15 pm

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজের আয়োজনে কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের এমপি আবু সাঈদ চাঁদকে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর প্রধান অতিথি বিগত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। এবং মানপত্র পাঠ করলেন চারঘাট আলহাজ্ব এম.এ. হাদী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তাহের। কলেজ শিক্ষক রোকনুজ্জামান ও নার্গিস আক্তার তহমিনার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, শিক্ষা জাতি মেরুদণ্ড। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার মান বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের টিফিনের ব্যবস্থা করা হবে, স্কুলের শিক্ষা উপকরণ দেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, হাদী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, বাঘা উপজেলার বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে দোয়া করা হয়।