ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় ভুটভুটি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৩

  • আপডেট: Monday, May 18, 2026 - 10:22 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইঞ্জিনচালিত ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাইজুল ইসলাম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী ও সুলতান হোসেন (৬০) নামে ভ্যান চালক নিহত হয়েছে।

নাসিমা বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। নিহত তাইজুল ইসলাম জনতা ব্যাংক পোরশা শাখার অবসরপ্রাপ্ত কর্মচারী ও নিতপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মজিবর রহমান ও ভ্যান চালক সুলতান হোসেন সুতরইল এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে।

জানা গেছে, গত রোববার সন্ধায় তাইজুল ইসলাম চার্জার ভ্যান যোগে নিতপুরের দিকে যাওয়ার সময় সুতইল মোড়ে পৌছলে অপরদিক থেকে আসা ইঞ্জিনচালিত ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের আরোহী দু’জন ও ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাইজুলকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সুলতান ও নাসিমাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সুলতান হোসেন মারা যায়। পোরশা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে। ভুটভুটি চালক গাঙ্গুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে নাহিদ হাসানকে (৩৩) আটক ও ভুটভুটি জব্দ করা হয়েছে এবং ভুটভুটি চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।