বাঘায় কল্যাণী শিশুসদন ও বৃদ্ধাশ্রমে খাবার ঘরের ভিত্তি স্থাপন করলেন এমপি চাঁদ
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতন প্রতিষ্ঠান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর এর নির্মাতা প্রতিষ্ঠান খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন।
তবে ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তি সময় আবু চাঁদ বলে, অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের একজন। নানা কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমরা তাদের পাশে থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন সাধারন সম্পাদক শামছুল আলম। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু।
উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বিএনপি নেতা মুখলেছুর রহমান, সুরুজ্জামান সুরুজ প্রমুখ।











