ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

  • আপডেট: Sunday, April 19, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রোববার জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এম মুঈদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।