ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না: এমপি চাদঁ

  • আপডেট: Saturday, April 18, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: রাস্তা ও ড্রেনের কাজ সিডিউল মোতাবেক করার আহ্বান জানিয়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

শনিবার দিন ব্যাপী চারঘাট পৌর এলাকার কয়েকটি রাস্তাও ড্রেনেজ কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাস্তা নির্মানে কোন ধরণের বাজে সামগ্রী ব্যবহার করলে সাথে সাথে তা তুলে ফেলে ঠিকারকে জবাব দিতে হবে। আমি চাই আমার এলাকায় ১০০ ভাগ সততার সঙ্গে কাজ হোক। আর রাস্তার কাজে কোন ব্যক্তি ঠিকাদারের নিকট অনেতিক সুবিধা দাবি করলে তাকে বেধে রাখবেন। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি সুবিধা আদায়ের চেষ্টা করে তাকেও আটকিয়ে আমাকে জানাবেন। কঠোর হাতে এসব দমন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) রহাতুল করিম মিজান, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।