ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন, জরিমানা ১ লাখ টাকা

  • আপডেট: Saturday, April 18, 2026 - 10:05 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মনিরুজ্জামান (৪০) পালোপাড়া গ্রামের মৃত. আব্দুস সামাদ এর ছেলে। জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও লিয়াকত সালমান বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।