ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবগঞ্জে প্লাস্টিকের দাঁড়িপাল্লা অপসারণ

  • আপডেট: Friday, February 6, 2026 - 10:15 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্লাস্টিকের ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন।

শুক্রবার দুপুরে উপজেলার কানসাটের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এসব প্লাস্টিকের ব্যবহৃত দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা যাবে না। এই বিধি লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতীকগুলো অপসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে প্রচার উপকরণ সরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ-বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।