ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

বাগমারায় প্রকাশ্যে পুকুর ইজারার দরপত্র উন্মোচন করলেন এসিল্যান্ড

  • আপডেট: Friday, February 6, 2026 - 9:25 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ইজারাদারদের উপস্থিতিতে ১৩৬টি সরকারি খাস পুকুর ইজারার বাক্স খুলে দরপত্র উন্মোচন করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা কয়েকজন ইজারাদারের উপস্থিতিতে এবং জনসম্মুখে বাক্সের মুখ খুলে সকল দরপত্র উন্মোচন করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি আবু বাককার সুজন, উপজেলা সদর ভবানীগঞ্জ ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব সহায়ক সাহিনুর রহমান, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ইমামুল হক ও ভূমি অফিসের হেল্প ডেক্সের কম্পিউটার অপারেটর তোফাজ্জল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌর এলাকার মোট ১৩৬ টি সরকারি খাস পুকুর ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করে উপজেলা জলমহাল ইজারা কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওই বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী দরপত্র জমাদানের শেষ দিন ছিলো গত ৩ ফেব্রুয়ারি। এরপর নির্ধারিত তারিখ অনুযায়ী ইজারাদারদের উপস্থিতিতে প্রকাশ্যে বাক্স খুলে সকল দরপত্র উন্মোচন করা হয়। এতে দেখা যায় মোট ১৩৬টি খাস পুকুর ইজারার বিপরীতে ১৩০ টি দরপত্র জমা পড়েছে।