ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

সীমান্তে সাড়ে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার

  • আপডেট: Thursday, February 5, 2026 - 10:26 pm

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাদশা আলমগীরের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘীর পূর্বপাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যার সিজার মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। আরও একটি অভিযানে, বুধবার দিবাগত রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার সালাউদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে শেখহাটি গ্রামের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।