ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

নির্বাচন উপলক্ষে মোহনপুরে বিশেষ সংগীতানুষ্ঠান

  • আপডেট: Thursday, February 5, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ”-এর জন্য মোহনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগীতানুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী-এর সভাপতিত্বে মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং মোহনপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আচরণবিধিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন।