ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ৬:৩৬ পূর্বাহ্ন

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, February 5, 2026 - 1:19 am

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা গতকাল বুধবার গনকপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডী।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, প্রেসিডিয়াম সদস্য খ্রিষ্টিনা বিশ্বাস ও মুকুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে সংগঠনের আন্দোলন আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তারা সরকারের কাছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবমুখী উন্নয়ন নীতিমালা গ্রহণের আহ্বান জানান।

সভায় আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দেশব্যাপী আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।