সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউছার আলী।
এসময় সিন্দুর-কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মুর্তুজা আলী, কাজী এমদাদুল, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি সরকার দুলাল মাহবুবসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, সুঁই-সুতা দৌড়, বালিশ বদলসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি কবিতা আবৃত্তির মতো সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও দর্শকদের করতালিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে কাউছার আলী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ায়।











