ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৪৩ অপরাহ্ন

রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ সেক্রেটারি মেহেদী

  • আপডেট: Thursday, January 1, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন হয়েছে। সদ্য প্রকাশিত কমিটিতে সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন মুজাহিদ হাসান এবং সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পেয়েছেন হাফেজ মেহেদী হাসান।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের অফিশিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নব-নির্বাচিত সভাপতি মুজাহিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ হাসান সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সমাবেশে কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ হাসান শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।