শিরোইল বাস টার্মিনাল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৪তলা বিশিষ্ট মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারন সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। এসময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ-সভাপতি মজিবুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য শওকত হোসেন সেন্টু, টারজেন, আফতাব ও শামসুজ্জামান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।











