ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন সাবেক মেয়র মিজান

  • আপডেট: Thursday, January 1, 2026 - 10:15 pm

তানোর প্রতিনিধি: বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির সদস্যপদ ফিরিয়ে দেয়া হলো। ফলে তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান পুনরায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ ফিরে পেলেন।

এনিয়ে মিজানুর রহমান মিজান বলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তায়ালার কাছে।