ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৩:১৬ পূর্বাহ্ন

নিতপুর সীমান্তে ভারতীয় ২টি মহিষ উদ্ধার

  • আপডেট: Thursday, January 1, 2026 - 10:07 pm

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেট্রা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।

গতকাল বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। বিজিবি জানিয়েছে, আটককৃত ভারতীয় মহিষ ২টি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।