মোহনপুরে মোটর শ্রমিক একতা ঐক্যের থানা কমিটি ঘোষণা
মোহনপুর প্রতিনিধি: নির্যাতিত মোটর শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক এবং নিবন্ধন প্রক্রিয়াধীন সংগঠন “নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ”-এর রাজশাহী জেলা আওতাধীন মোহনপুর থানা কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এর ধারাবাহিকতায় মোহনপুর উপজেলার কামারপাড়া বাজার সংলগ্ন সংগঠনের কার্যালয়ে থানা শাখার নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নেতৃবৃন্দ জানান, মোটর শ্রমিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানই এ সংগঠনের মূল লক্ষ্য।
তারা আরও জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পরিচালিত হবে এবং সকল মোটর শ্রমিককে ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ মোল্লা। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, গাজীপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং রাজশাহী জেলা কমিটির সভাপতি রুবেল হোসেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আব্দুল জলিল এবং সভাপতিত্ব করেন মোহনপুর থানা কমিটির সভাপতি আব্দুল জলিল। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। কার্যকরী সভাপতি মফিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বাবুল সোনার, সহ-সভাপতি জাহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও সহ সাংগঠনিক সম্পাদক হালিম মিয়া।
এছাড়া অর্থ সম্পাদক রেজাউল ইসলাম, সহ অর্থ সম্পাদক রিপন মন্ডল, প্রচার সম্পাদক মাসুদ রানা, সহ প্রচার সম্পাদক গোলাম রাব্বানী সোনার, দপ্তর সম্পাদক রায়হান তারেক, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সড়ক ও মহাসড়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ সড়ক ও মহাসড়ক সম্পাদক আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম মনোনীত হয়েছেন। কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন তোহান হোসেন। সদস্য হিসেবে আছেন মাহতাব হোসেন, আলতাব হোসেন ও রাজা।











