তানোরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
তানোর প্রতিনিধি: রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর থানা, ভূমি অফিস বালিকা উচ্চ বিদ্যালয় ও তানোর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠানে সরেজমিন গিয়ে পরিদর্শন করেন।
স্কুল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক মন্ডল, তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান, তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ড সভাপতি সমসের সরকার আ. লতিব সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।











