ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৩২ অপরাহ্ন

মোহনপুরে ২টি অবৈধ ইটভাটা বন্ধ, চার লাখ টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:23 pm

মোহনপুর প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ কিলন ও চিমনী ভেঙ্গে কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করে দেয়া হয় এবং চার লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  কবির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযানে পুলিশ বাহিনী, এসআরবি-৫ ও বিদ্যুৎ বিভাগ সহযোগিতা প্রদান করেন। ১২০ ফিট স্থায়ী চিমনীবিশিষ্ট ইটভাটা ও কাঠ পোড়ায়ে ইট প্রস্তুতকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।