বাগমারায় দুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ
বাগমারা প্রতিনিধি: গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।
ভবানীগঞ্জ ক্লিনিকের ২য় তলায় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ডাক্তার আব্দুল বারী সরদার উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের জামায়াতের আমির কাজী রফিকুল ইসলাম, বাগমারা উপজেলার স্মার্ট টিমের পরিচালক আব্দুল গাফফার ও সংসদ সদস্যের কার্যালয়ের প্রেস সচিব আসাদুল আল ফিরোজ।









