রাকাব পরিচালনা পর্ষদের ৬১০তম সভা
স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৬১০তম সভা বুধবার সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ অংশ নেন।
পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, মৎস্য অধিদপ্তর রাজশাহীর পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ছায়েদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ড. এস.এম. আবু বকর সাইফুল ইসলাম এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ। সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা শেষে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত গৃহীত হয়।











