ঢাকা | নভেম্বর ১৪, ২০২৬ - ১০:৩১ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে দৈনিক সমাচারের সুবর্ণজয়ন্তী উদযাপিত

  • আপডেট: Saturday, November 14, 2026 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: ‘সত্য ও নিরপেক্ষতার সাথে পথচলা’ স্লোগানে জাতীয় দৈনিক ‘সমাচার’ পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার সকালে পত্রিকাটির রাজশাহী ব্যুরো অফিসের উদ্যোগে স্থানীয় দৈনিক ‘উত্তরা প্রতিদিন’ কার্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান হয়।

সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১১টায় হাফেজ হাবিবুল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কাটার মূল পর্ব শুরু হয়।

দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ও আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান এবং দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, একটি সংবাদপত্রের অর্ধশতাব্দী পূর্ণ করা বড় অর্জন। দীর্ঘ ৫০ বছর ধরে দৈনিক সমাচার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি ও উন্নয়নের চিত্র তুলে ধরেছে। নৈতিক সাংবাদিকতা চর্চায় পত্রিকাটি আগামীতেও অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্যে গোলাম মোস্তফা মামুন তথ্যপ্রযুক্তির যুগে চ্যালেঞ্জ মোকাবিলা করে পাঠকের আস্থা ধরে রাখা এবং আঞ্চলিক সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশের প্রশংসা করেন। আনিসুজ্জামান সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় পত্রিকাটির কলম আরও শাণিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার রিমন রহমান, দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার জগদীশ রবিদাস, দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি নুরে আলম মিলন,  ডেইলি স্টারের সিনিয়র ফটো সাংবাদিক আজহারউদ্দিন, জনকণ্ঠের স্টাফ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, রাজশাহী অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, দৈনিক সানশাইনের ফটো সাংবাদিক শাহীন, ভয়েস বাংলার প্রতিনিধি মামুন রেজা, সিনিয়র সাংবাদিক সানোয়ার আরিফ, শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, সুরুজ এবং বিজয়বাংলা নিউজের জেসিকা শেখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস