ঢাকা | নভেম্বর ১৪, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে আবাসন প্রকল্পের তালা ভেঙে মালামাল চুরি, থানায় অভিযোগ

  • আপডেট: Saturday, November 14, 2026 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় ‘সবুজ ছায়া আবাসন প্রকল্পের’ প্রধান ফটক ও ভবনের তালা ভেঙে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রকল্পের নৈশপ্রহরী মোহা. সাদরুল (৪০) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বসুয়া উত্তরপাড়া এলাকার আনছার আলীর ছেলে সাদরুল দীর্ঘদিন ধরে আলীগঞ্জ পশ্চিমপাড়ায় আব্দুল মালেক গংদের মালিকানাধীন ‘সবুজ ছায়া আবাসন প্রকল্পে’ নৈশপ্রহরী হিসেবে কর্মরত আছেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে তিনি যথারীতি দায়িত্বে যোগ দেন। তবে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে জরুরি কাজ থাকায় তিনি প্রকল্প এলাকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

অভিযোগে উল্লেখ করা হয়, নৈশপ্রহরীর অনুপস্থিতির সুযোগে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা চোরেরা আবাসন প্রকল্পের বাইরের প্রধান ফটক এবং ভেতরের ভবনের তালা ভেঙে প্রবেশ করে।

এ সময় তারা ঘর থেকে ২টি গ্যাস সিলিন্ডার, ছোট-বড় ২টি কড়াই, ১টি ইলেকট্রিক কেটলি, ১২টি পানির ট্যাপ কল, ৮টি এলইডি লাইট, ১টি টিউবলাইট, বাথরুমের ২টি আয়না, ১২টি প্লাস্টিকের (আরএফএল) চেয়ার, ২টি প্লাস্টিক টেবিল, ১টি মোবাইল কাটিং মেশিন, ২টি তালা, ২টি মাল্টিপ্লাগ এবং ১ কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।

পরবর্তীতে বাড়ির কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রকল্পে ফিরে নৈশপ্রহরী সাদরুল ফটক ও ভবনের তালা ভাঙা এবং মালামাল চুরির বিষয়টি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি প্রকল্পের মালিক মো. আব্দুল মালেকসহ সংশ্লিষ্টদের অবহিত করেন এবং বুলনপুর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা শফিকুল হক ও রুহুল জামানকে সাক্ষী রেখে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।

সোনালী/জগদীশ রবিদাস