নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও ষড়যন্ত্রমূলক নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
শনিবার বিকেল ৪টার দিকে নগরীর প্রাণকেন্দ্র দাসপুর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি লক্ষ্মীর মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় যুবদল রাজপথে সজাগ রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।










