ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:11 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিমতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।