ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, তীব্র স্যালাইন ও সিরিঞ্জ সংকট

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: উত্তরাঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার আড়াইগুণেরও বেশি রোগী ভর্তি হচ্ছেন। ১ হাজার ৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদনের বিপরীতে নিয়মিত বিপুলসংখ্যক রোগী আসায় শয্যা না পেয়ে অনেককে ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডরে থেকে সেবা নিতে হচ্ছে। একই সঙ্গে গত প্রায় এক মাস ধরে হাসপাতাল ও রাজশাহীর স্থানীয় ফার্মেসিগুলোতে তীব্র স্যালাইন ও সিরিঞ্জ সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী বাজার থেকে এসব চিকিৎসাসামগ্রী না পাওয়ায় এবং সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে রোগী ও স্বজনদের।

১৯৬৫ সালে ৫৩০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটির বর্তমানে প্রশাসনিক অনুমোদন রয়েছে ১ হাজার ৩০০ শয্যার। এর মধ্যে ১ হাজার ২০০টি সাধারণ ও ১০০টি আইসিইউ শয্যা। তবে বর্তমানে চালু রয়েছে ১ হাজার ২৪৩টি শয্যা। আইসিইউর অবশিষ্ট শয্যাগুলো আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চালুর আশা করছে কর্তৃপক্ষ। হাসপাতালের প্রশাসনিক কাঠামো এখনো ৫৩০ শয্যার পুরোনো অর্গানোগ্রামে আটকে থাকায় সম্প্রসারিত অবকাঠামোর সঙ্গে সেবার সক্ষমতার বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। গত ২১ অক্টোবর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ২৮০ জন, যা আট দিনের ব্যবধানে ২৯ অক্টোবর বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩১৭ জনে।

অর্থাৎ, সচল শয্যার তুলনায় প্রায় ২.৭ গুণ রোগী ভর্তি রয়েছে। শয্যা না পেয়ে দুই হাজারের বেশি রোগীকে মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৫ হাজার ৮০৪ জন রোগী সেবা নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত পাঁচ বছরে হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই রোগীদের ৮০ শতাংশের বেশি আসেন রাজশাহীর বাইরের জেলাগুলো থেকে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও বগুড়াসহ ১৬-১৭টি জেলা থেকে রোগীরা এখানে আসেন। উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি ও কার্যকর রেফারেল ব্যবস্থা সীমিত থাকায় রামেকে রোগীর এই চাপ তৈরি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি:

হাসপাতালের রোগীর তুলনায় গ্লাভস, স্যালাইন, সিরিঞ্জ, ক্যানুলা ও অন্য চিকিৎসাসামগ্রীর সরবরাহ অনেক কম রয়েছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ না পেয়ে অনেক সময় স্বজনদের বাইরে থেকে কিনে আনতে হয়। পর্যাপ্ত অস্ত্রোপচার কক্ষ ও মানসম্মত যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে সার্জারি ও গাইনি বিভাগে সপ্তাহে সাত দিনের পরিবর্তে চার দিন অস্ত্রোপচার পরিচালনা করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ শুরু হয়েছে। স্যালাইন ও সিরিঞ্জের সংকট মেটাতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বাজারজুড়ে স্যালাইন ও সিরিঞ্জের সংকট:

হাসপাতালের পাশাপাশি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ও বড় মসজিদ চত্বর এলাকার বিভিন্ন ফার্মেসি ও ড্রাগ হাউজেও স্যালাইন এবং সিরিঞ্জের ঘাটতি লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা প্রায় এক মাস আগে কোম্পানিগুলোতে অর্ডার করেও চাহিদা অনুযায়ী স্যালাইন ও সিরিঞ্জ পাচ্ছেন না। সম্প্রতি ডেঙ্গু ও অন্যান্য রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্যালাইনসহ সংশ্লিষ্ট চিকিৎসাসামগ্রীর চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফার্মেসিগুলোতে স্যালাইন কিনতে আসা রোগীর স্বজনরা দুর্ভোগের কথা তুলে ধরেন। বড় মসজিদ চত্বর এলাকার এক রোগীর স্বজন জানান, চিকিৎসকের লিখে দেয়া স্যালাইন ও সিরিঞ্জ হাসপাতালের আশপাশের ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না। কোম্পানি থেকে সরবরাহ না থাকায় বাইরে থেকে এগুলো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। একইভাবে লক্ষ্মীপুর এলাকার এক রোগী স্বজন বলেন, চিকিৎসাসামগ্রীর সংকটের কারণে সাধারণ রোগীদের বাইরে ছোটাছুটি করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে এই চিকিৎসাসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তারা।

এদিকে, হাসপাতালের জনবলসংক্রান্ত তথ্যানুযায়ী, চিকিৎসকের ৩৩৩টি পদের বিপরীতে কর্মরত ৩১৫ জন এবং নার্সের ১ হাজার ২২৪টির মধ্যে ১ হাজার ২২২ জন কর্মরত রয়েছেন। তবে তৃতীয় শ্রেণির ১৭৫টি পদের মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ৪৩৪টির মধ্যে ২৭৯টি পদ শূন্য রয়েছে। বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতি পরিচ্ছন্নতা, রোগী স্থানান্তর ও দৈনন্দিন ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। জরুরি বিভাগে সেবা পেতে রোগীদের গড়ে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ৫৩০ শয্যার হাসপাতালটি সম্প্রসারিত হয়ে বর্তমানে ১ হাজার ৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেলেও সে অনুপাতে নতুন জনবল কাঠামো তৈরি হয়নি। ফলে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পুরোনো কাঠামোর মধ্যেই অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। জনবল সংকট পূরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখতে দৈনিক মজুরিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগও রয়েছে।

ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি:

হাসপাতালের রোগীর তুলনায় গ্লাভস, স্যালাইন, সিরিঞ্জ, ক্যানুলা ও অন্য চিকিৎসাসামগ্রীর সরবরাহ অনেক কম রয়েছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধ না পেয়ে অনেক সময় স্বজনদের বাইরে থেকে কিনে আনতে হয়। পর্যাপ্ত অস্ত্রোপচার কক্ষ ও মানসম্মত যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে সার্জারি ও গাইনি বিভাগে সপ্তাহে সাত দিনের পরিবর্তে চার দিন অস্ত্রোপচার পরিচালনা করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ শুরু হয়েছে। স্যালাইন ও সিরিঞ্জের সংকট মেটাতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বাজারজুড়ে স্যালাইন ও সিরিঞ্জের সংকট:

হাসপাতালের পাশাপাশি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ও বড় মসজিদ চত্বর এলাকার বিভিন্ন ফার্মেসি ও ড্রাগ হাউজেও স্যালাইন এবং সিরিঞ্জের ঘাটতি লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা প্রায় এক মাস আগে কোম্পানিগুলোতে অর্ডার করেও চাহিদা অনুযায়ী স্যালাইন ও সিরিঞ্জ পাচ্ছেন না। সম্প্রতি ডেঙ্গু ও অন্যান্য রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্যালাইনসহ সংশ্লিষ্ট চিকিৎসাসামগ্রীর চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফার্মেসিগুলোতে স্যালাইন কিনতে আসা রোগীর স্বজনরা দুর্ভোগের কথা তুলে ধরেন। বড় মসজিদ চত্বর এলাকার এক রোগীর স্বজন জানান, চিকিৎসকের লিখে দেয়া স্যালাইন ও সিরিঞ্জ হাসপাতালের আশপাশের ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না। কোম্পানি থেকে সরবরাহ না থাকায় বাইরে থেকে এগুলো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। একইভাবে লক্ষ্মীপুর এলাকার এক রোগী স্বজন বলেন, চিকিৎসাসামগ্রীর সংকটের কারণে সাধারণ রোগীদের বাইরে ছোটাছুটি করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে এই চিকিৎসাসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তারা।

এদিকে, হাসপাতালের জনবলসংক্রান্ত তথ্যানুযায়ী, চিকিৎসকের ৩৩৩টি পদের বিপরীতে কর্মরত ৩১৫ জন এবং নার্সের ১ হাজার ২২৪টির মধ্যে ১ হাজার ২২২ জন কর্মরত রয়েছেন। তবে তৃতীয় শ্রেণির ১৭৫টি পদের মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ৪৩৪টির মধ্যে ২৭৯টি পদ শূন্য রয়েছে। বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতি পরিচ্ছন্নতা, রোগী স্থানান্তর ও দৈনন্দিন ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। জরুরি বিভাগে সেবা পেতে রোগীদের গড়ে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ৫৩০ শয্যার হাসপাতালটি সম্প্রসারিত হয়ে বর্তমানে ১ হাজার ৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদন পেলেও সে অনুপাতে নতুন জনবল কাঠামো তৈরি হয়নি। ফলে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পুরোনো কাঠামোর মধ্যেই অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। জনবল সংকট পূরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখতে দৈনিক মজুরিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগও রয়েছে। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, উত্তরাঞ্চলের ১৬-১৭ জেলার রোগীর চাপ কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর রেফারেল ব্যবস্থা চালু করা প্রয়োজন। একই সঙ্গে রামেক হাসপাতালের শয্যা, চিকিৎসক, ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতি পূরণে দীর্ঘমেয়াদি ও সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণ করা হলে এই জনদুর্ভোগ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।

সোনালী/জগদীশ রবিদাস