ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম

বিভিন্ন উপজেলায় বিপ্লব ও সংহতি দিবস পলিত

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:32 pm

সোনালী ডেস্ক: রাজশাহীর তানোর, পুঠিয়া ও বাগমারায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রোববার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তানোর প্রতিনিধি জানান, তানোরে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা প্রমুখ।

এসময় বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অংশ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে সদ্য প্রয়াত বিএনপি নেতা মফিজ উদ্দিন ও মুনসুর রহমানের মৃত্যুতে শোকসভা মাগফেরাত কামনায় বিশেষ দোয়া  ও মোনাজাত করা হয়।

পুঠিয়া প্রতিনিধি জানান, পুঠিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানেশ্বর বাজারে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম। সভায় সভাপতিত্ব করেন আলম মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব ইন্তাজুল হক বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালি বানেশ্বর বাজার প্রদক্ষিণ করে।

বাগমারা প্রতিনিধি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বাগমারার বাসুপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কামাল হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আনিসুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দেলসাদ হোসেন ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সহ আরো অনেকে।

গোমস্তাপুর প্রতিনিধি জানান, গোমস্তাপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির পাশাপাশি রহনপুর আহাম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ আমিনুল ইসলাম। আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ  মাসুম, নাচোল বিএনপি নেতা নুর কামাল, দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজসহ ছাত্রদল,যুবদল ও শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  বক্তব্য রাখেন।