ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী (৫৫) এবং কিশোরপুর গ্রামের ছাত্রলীগ কর্মী তাকবির ইসলাম (২২)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, গত ২২ জুন সন্ত্রাসবিরোধী আইনে দুর্গাপুর থানায় দায়ের করা একটি মামলার তদন্তে উক্ত দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। এর প্রেক্ষিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।