শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে এর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।
এর আগে তিনি ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জুমার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ভাষণ দেন।
বক্তব্যে তিনি পরিচ্ছন্ন নগর পরিবেশ বজায় রাখার তাগিদ দেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।











