রাজশাহীতে বাংলাদেশ গার্ল গাইডস আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের “২৪ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী নগরীর বিলসিমলাস্থ বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এই অধিবেশন সম্পন্ন হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) আকতার জাহান সাথী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আমিনা আবেদীন বিনু এবং সাবেক কমিশনার মাহমুদা বানুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অধিবেশনে রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে আগত গাইডার, কমিশনার, ট্রেইনার ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।











