ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ক্যাটেল ফার্মে ব্রাহামা প্রজননের উদ্বোধন

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:12 pm

তানোর প্রতিনিধি: আধুনিক এগ্রো-ট্যুরিজমের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে নিজেদের পথচলায় নতুন দিগন্ত উন্মোচন করলো ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেড’।

“গ্রামীণ ঠিকানায় প্রকৃতির আঙ্গিনায়” এই দূরদর্শী রূপকল্পকে ধারণ করে আধুনিক প্রজনন কেন্দ্রের উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ক্যাটেল ফার্ম ও প্রজনন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ম্যানেজিং ডিরেক্টর শামীম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাইন্যান্স ডিরেক্টর সেলিম উদ্দিন, প্রজেক্ট ডিরেক্টর শামসুজ্জামান ডালিম, বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মাদ জালাল উদ্দিন মল্লিক, হাজী মোহাম্মদ জাকির হোসেন খান, হাজী মোহাম্মদ শাহীন খান, অ্যাডভোকেট আহাসান জামান বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পাশাপাশি গবাদিপশু সম্পদে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষে একটি যুগান্তকারী প্রজনন প্রকল্প শুরু করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তির সাহায্যে উচ্চমানের মাংসল গরু উৎপাদনের অংশ হিসেবে আমেরিকান ব্রাহামা ‘এইজঢ ২৫৩’ মা গরু থেকে বাচ্চা উৎপাদন কার্যক্রমের সূচনা করা হয়। বিজ্ঞানসম্মত আধুনিক প্রজনন কাঠামোর আওতায় সম্পূর্ণ নির্বাচিত ও উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করা হচ্ছে, যা অঞ্চলে সফল ও আধুনিক খামার ব্যবস্থাপনার এক নতুন মডেল স্থাপন করবে।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য হল একটি রিসোর্ট পরিচালনার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে পরিবেশবান্ধব সমন্বিত কৃষি ও উন্নত এগ্রো-ট্যুরিজমের যৌথ প্রসারের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও অতিথিবৃন্দ এই পরিবেশবান্ধব উদ্যোগ ও আধুনিক এগ্রো-প্রজেক্টের সার্বিক সাফল্য কল্পে সবার সহযোগিতা কামনা করেন।