ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম

দেশপ্রেম ও সততার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান রাসিক প্রশাসকের

  • আপডেট: Thursday, November 5, 2026 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে নবযোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, সরকারি চাকরি কেবল একটি পেশা বা কর্মসংস্থান নয়; এটি দেশ ও জনগণের সেবা করার একটি মহান সুযোগ। নতুন দায়িত্বে আসা কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। প্রশাসনিক কার্যক্রমে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বিক অগ্রযাত্রায় তরুণ কর্মকর্তাদের মেধা, নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ কর্মকর্তাদের কাজের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের বক্তব্যে এবং সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনসহ ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবনিযুক্ত শিক্ষানবিশ সহকারী কমিশনারবৃন্দ।