ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:19 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, কার্যনির্বাহী কমিটির পরিচিতি, রাজশাহী রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ডিসেন্ট্রলাইজড ফান্ড নামে নতুন ব্যাংক হিসাব খোলা ও তহবিল ব্যবস্থাপনা, জমি বরাদ্দ, বার্ষিক সাধারণ সভা আয়োজন, রেডক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন, সহশিক্ষা কার্যক্রম, যুব রেড ক্রিসেন্ট শৃঙ্খলা এবং রেস প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, সদস্য ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো: সদরুল্লাহ, ডা. নাজিব ওয়াদুদ, অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান উপস্থিত ছিলেন।