ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ৫:০০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:21 am

স্টাফ রিপোর্টার: জেলার বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। গত শুক্রবার রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার জেলার সদর থানার দরগা মহল্লা এলাকার মৃত চান মিয়ার ছেলে রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ থানার প্রতাপী এলাকার মোহাম্মদ আনোয়ার খানের ছেলে ইব্রাহিম খান (৪০) এবং সদর থানার জগন্নাথপুর এলাকার মৃত বশর মিয়ার ছেলে জামাল মিয়া (২৭)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি নীল ও হলুদ রঙের পিকআপ গাড়িকে থামার সংকেত দেয়া হলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে এসআরবি’র দল গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালায়।

এ সময় আসামিদের হেফাজত থেকে ২০ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৫২ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।