ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:44 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে বিনোদপুর বাজার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

গতকাল শনিবার দুপুরে তিনি বিনোদপুর বাজার এলাকার মার্কেট পরিদর্শন শেষে বিনোদপুরের সিটি মার্কেটে বাজার সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের সম্ভাবনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয় এবং ব্যবসায়ীরা রাসিক প্রশাসককে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করছে।

সভায় মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন বাবু, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বরজাহান আলী, সাবেক সভাপতি শাহজাহান আলী, ব্যবসায়ী রব্বান আলী ও সাইদুর রহমানসহ রাসিকের ঊর্ধ্বতন প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।