ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আতোয়ার রহমান, কাশফুল কুরআন ইনস্টিটিউটের চেয়ারম্যান  হাসান মামুন এবং তানযীমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মাসউদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে কৃতি ও মেধাবী ২৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোনালী/জগদীশ রবিদাস