ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী করার আহ্বান

  • আপডেট: Monday, October 5, 2026 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, পরিকল্পিত আবাসন, মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণ এবং গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বিভাগীয় কমিশনার জানান, সরকারি নিয়ম অনুযায়ী পর্যাপ্ত উন্মুক্ত স্থান ও জলাশয় সংরক্ষণ করা আবশ্যক। ভবন নির্মাণে নেট মিটারিং সুবিধার আওতায় ছাদে সোলার প্যানেল বসিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার বিষয়টি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল ওয়াকিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন এবং আরডিএর প্রধান নির্বাহী  মশিউর রহমান উপস্থিত ছিলেন। সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

সোনালী/জগদীশ রবিদাস