ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ১০:১৯ অপরাহ্ন

লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট: Sunday, November 15, 2026 - 10:08 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

গত শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালপুর পৌরসভার বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজু (৩০) এবং ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে ও ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য সম্রাট ইসলাম (৩৭)।

লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে বিরোপাড়ার নিজ বাড়ি থেকে মিজুকে এবং সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে সম্রাটকে গ্রেপ্তার করে লালপুর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।