ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

প্রসারিত টিকাদান কর্মসূচি ও ভিপিডি নজরদারি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, October 5, 2026 - 11:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং ভ্যাকসিন-প্রিভেন্টেবল ডিজিজ (ভিপিডি) নজরদারি সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার বিকেলে নগর ভবনের সভা কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম নগরীর স্বাস্থ্যসেবার অগ্রগতি উপস্থাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রাসিক সচিব সোহেল রানা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) প্রতিনিধি উকা জিনিয়াই, আইইডিসিআর (ওঊউঈজ) সমন্বয়কারী সৈয়দ বিল্লাল, ইউনিসেফ কর্মকর্তা ডা. বিকাশ চন্দ্র দাস এবং স্বাস্থ্য দপ্তর ও রাসিকের ঊর্ধ্বতন চিকিৎস কর্মকর্তারা।