ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমডিএর গভীর নলকূপ সৌর বিদ্যুতে রূপান্তরে সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, October 5, 2026 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অধীনস্থ বিদ্যুৎচালিত গভীর নলকূপগুলোকে সৌর বিদ্যুতে রূপান্তরের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সভায় প্রসেসড সোলার প্যানেল, নেট মিটারিং ব্যবস্থা চালু এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিএমডিএ চেয়ারম্যান বলেন, সৌর সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষকদের সেচ খরচ কমবে এবং সেচের অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করবে।

সভায় প্রধান অতিথির বিশেষ সহকারী সাইমুম পারভেজ, বিএমডিএর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

সোনালী/জগদীশ রবিদাস